
নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
আওয়ামী লীগের ‘ষড়যন্ত্র ও পরিকল্পিত সন্ত্রাস-নৈরাজ্যের’ মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা শ্রমিকদল।
সোমবার দুপুরে জেলা শহরের বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। জেলা শ্রমিকদলের সভাপতি আকিকুর রেজা খাঁন ও সাধারণ সম্পাদক তারিফুর রহমান রিপনের নেতৃত্বে মিছিলে সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক হলের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগের ‘পরিকল্পিত সন্ত্রাসের’ মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান। বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, জেলা শ্রমিকদলের সভাপতি আকিকুর রেজা খাঁন ও সাধারণ সম্পাদক তারিফুর রহমান রিপনসহ সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ সময় জেলা শ্রমিকদল ও এর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসকে/এনএম
আরো পড়ুন : কলমাকান্দায় ডেপুটি স্পিকারের দিনব্যাপী কর্মসূচি : উদ্বোধন-ভিত্তিপ্রস্তর ও মতবিনিময়
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.