ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় সাঁঝের মারামারিতে আহত ৫ : গুরুতর তিন জন ময়মনসিংহ মেডিকেলে

নিজস্ব  প্রতিনিধি| এসকেনিউজ২৪ 

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সাঁঝের মারামারি বা সংঘর্ষের ঘটনায় ৪-৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চিরাং ইউনিয়নের চিথোলিয়া মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চিথোলিয়া হাওরের বাড়ির হাফিজ উদ্দিনের ছেলে শফিক ডাক্তার গং ও লুক্তুন মিয়ার ছেলে সালাম গংয়ের মধ্যে ল্যাট্রিনের ময়লা পানি জমিতে যাওয়া এবং মোরগ-মুরগির মাধ্যমে জমির ফসল নষ্ট হওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে দলবদ্ধ হয়ে সাঁঝের মারামারি বা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

চিরাং ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আব্দুল ওহাব মিয়া বলেন, মোরগ-মুরগির মাধ্যমে জমির ফসল নষ্ট করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন।

কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, আহত হাফিজ উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৪৪), নজরুল ইসলাম (৩৫) ও রফিকুল ইসলাম (৪২)-কে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম মুঠোফোনে বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি এখনো অবগত নন। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।

এসকে/এনকে

আরো পড়ুন : যাত্রাবাড়ী থানার ফটকে পরপর ৫ ককটেল বিস্ফোরণ, গুলিতে আহত ১

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

সাংবাদিক আলিফ হত্যা : অপূর্বর ফের ৪ দিনের রিমান্ড

কেন্দুয়ায় সাঁঝের মারামারিতে আহত ৫ : গুরুতর তিন জন ময়মনসিংহ মেডিকেলে

প্রকাশের সময় : ১২:১০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬