ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাবাড়ী থানার ফটকে পরপর ৫ ককটেল বিস্ফোরণ, গুলিতে আহত ১

নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪

রাজধানীর যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে একজন আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে থানার প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসানুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যা সাড়ে ৭টার পর থানার মূল ফটকের সামনে পরপর কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রাথমিকভাবে ঘটনাস্থলের আলামত দেখে এগুলো ককটেল বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের পরপরই গোলাগুলির শব্দও শোনা যায়।

ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। হামলার সঙ্গে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে থানার সামনে এ ঘটনা ঘটানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত ও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

এসকে/এনএম

আরো পড়ুন :   সরকারি মাঠে বাণিজ্য মেলা : অনুমোদন ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

যাত্রাবাড়ী থানার ফটকে পরপর ৫ ককটেল বিস্ফোরণ, গুলিতে আহত ১

প্রকাশের সময় : ১১:৫১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬