
নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোণার কেন্দুয়া উপশাখার জনতা ব্যাংক পিএলসির ইনচার্জ মো. রুহুল আমিন (এসও) প্রিন্সিপাল অফিসার পদে পদোন্নতি পেয়ে হবিগঞ্জের বাহুবল শাখার ব্যবস্থাপক হিসেবে বদলি হওয়ায় তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনতা ব্যাংক পিএলসি এরিয়া অফিস, নেত্রকোণার উপ-মহাব্যবস্থাপক মুহাম্মদ সরোয়ার জাহান। বিশেষ অতিথি ছিলেন, একই কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. শাখাওয়াত হুসেন ছিদ্দিকী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনতা ব্যাংক পিএলসি তেলিগাতী বাজার শাখা, নেত্রকোণার ব্যবস্থাপক মো. আনিসুর রহমান।
এ সময় কেন্দুয়া কৃষি ব্যাংক কর্মকর্তা, রূপালী ব্যাংক কর্মকর্তা, পূবালী ব্যাংক কর্মকর্তাসহ জনতা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন । বক্তারা মো. রুহুল আমিনের কর্মজীবনের সফলতা কামনা করেন এবং নতুন কর্মস্থলে তাঁর উত্তরোত্তর সাফল্য প্রত্যাশা করেন । সেই সঙ্গে জনতা ব্যাংকের কেন্দুয়া উপশাখাকে শাখায় উন্নীত করার দাবি জানান ।
অনুষ্ঠানটি জনতা ব্যাংক পিএলসি কেন্দুয়া উপশাখার কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকদের আয়োজনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদায়ী ইনচার্জ মো. রুহুল আমিন (এসও)কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অনুষ্ঠানের সভাপতি । এছাড়াও তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন ক্রেস্ট তুলে দেন, উক্ত উপশাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের পক্ষ থেকে । এসময় আবেগঘন এক পরিবেশ তৈরি হয়।
এসকে/এনকে
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















