ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাওরে হাঁস চরাতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল শফিকের 

নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

নেত্রকোণার খালিয়াজুরীতে হাওরে হাঁসের পাল চরাতে গিয়ে বজ্রপাতে শফিকুল মিয়া (৩০) নামে এক হাঁস খামারির মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের পাউকাটা হাওরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিকুল মিয়া উপজেলার সাতগাঁও গ্রামের ইসহাক মেম্বারের ছেলে। স্থানীয়রা জানান, তিনি নিজেই হাঁসের খামার পরিচালনা করতেন এবং খামারের হাঁস নিয়ে নিয়মিত হাওরে যেতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। এর মধ্যেই শফিকুল হাঁসের পাল নিয়ে পাউকাটা হাওরে যান। সেখানে হাঁস চরানোর সময় হঠাৎ বজ্রপাত হলে  ঘটনাস্থলেই তিনি মারা যান।

মেন্দিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হাকিম জানান, শফিকুল পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবারটি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। আবহাওয়া খারাপ থাকলে হাওরে না যাওয়ার পাশাপাশি জরুরি প্রয়োজনে গেলেও সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, বজ্রপাতে শফিকুলের মৃত্যুর খবর তিনি পেয়েছেন। ঘটনার সময় তিনি একটি কাজে রানীচাপুরে ছিলেন। কাজ শেষে সাতগাঁও গ্রামে গিয়ে নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বলে জানান তিনি।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান জানান, বজ্রপাতে শফিকুলের মৃত্যুর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নিহতের দাফন-কাফনের জন্য সরকারি সহায়তা দেওয়া হবে। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের জন্য সরকারি ত্রাণ তহবিল থেকে শুকনো খাবারও দেওয়া হবে।          বর্ষাকালে হাওরাঞ্চলে বজ্রপাতের ঝুঁকি থাকায় বৃষ্টি ও বজ্রসহ বৈরী আবহাওয়ার সময় হাওরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় প্রশাসন।

এসকে/এনএম

আরো পড়ুন : নোয়াখালীতে ওবায়দুল কাদেরের ফাঁসির রায়ের প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন, ককটেল বিস্ফোরণ

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

হাওরে হাঁস চরাতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল শফিকের 

প্রকাশের সময় : ০৬:৪৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬