ঢাকা ০১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে ওবায়দুল কাদেরের ফাঁসির রায়ের প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন, ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের ফাঁসির রায়ের প্রতিবাদে তাঁর নিজ এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোটরসাইকেল শোডাউন করেছেন দলটির নেতাকর্মীরা। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার বসুরহাট পৌর এলাকায় মোটরসাইকেল শোডাউন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরই মধ্যে শোডাউনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আদালতের রায় ঘোষণাকে কেন্দ্র করে রাত ৩টার দিকে কয়েকটি মোটরসাইকেলে করে একদল ব্যক্তি বসুরহাট বাজার এলাকায় শোডাউন করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। পরে পৌর এলাকার বিভিন্ন স্থানে কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ককটেল বিস্ফোরণের বিষয়টি পুলিশ নিশ্চিত করেনি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, রাত ৩টার দিকে কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে করে স্লোগান দিয়ে চলে যাওয়ার খবর পেয়েছি। তবে ককটেল বিস্ফোরণের কোনো ঘটনা তিনি শোনেননি। শোডাউনে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এসকে/এনআর

আরো পড়ুন : পূর্বধলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান : গাঁজাসহ গ্রেফতার ১ ও সেবনে কারাদণ্ড

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

নোয়াখালীতে ওবায়দুল কাদেরের ফাঁসির রায়ের প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন, ককটেল বিস্ফোরণ

প্রকাশের সময় : ০৬:০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬