ঢাকা ১২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান : গাঁজাসহ গ্রেফতার ১ ও সেবনে কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি ||এসকেনিউজ২৪ 

নেত্রকোনার পূর্বধলায় মাদকবিরোধী পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ মো. ইউনুস খান (৪০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। একই দিনে মাদক সেবনের দায়ে এলাল উদ্দিন (৫৫) নামে আরেক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নরনারায়নপুর গ্রামে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নেত্রকোনার একটি রেইডিং টিম। এ সময় ইউনুস খানের বসতঘর থেকে একটি প্লাস্টিকের বস্তার ভেতরে খাকি রঙের স্কচটেপে মোড়ানো দুটি পোটলা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলায় ২ কেজি করে মোট ৪ কেজি গাঁজা পাওয়া যায়। উদ্ধার করা গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

গ্রেফতার ইউনুস খান নরনারায়নপুর গ্রামের মৃত আছির খান ও মৃত খোদেজা খাতুনের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. নাজমুল হুদা বাদী হয়ে পূর্বধলা থানায় নিয়মিত মামলা করেছেন।

অপরদিকে, একই দিন বিকেল ৩টার দিকে উপজেলার বৌলাম গ্রামে এলাল উদ্দিনের নিজ দখলীয় বসতঘরে অভিযান চালিয়ে তাকে মাদক সেবনের জন্য আটক করা হয়। তিনি বৌলাম গ্রামের মৃত শহর আলীর ছেলে।

পরে ঘটনাস্থলে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করেন। আদালতে এলাল উদ্দিনকে দোষী সাব্যস্ত করে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে তাকে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, মাদক নিয়ন্ত্রণ আইনে ইউনুস খানকে গ্রেফতার দেখিয়ে পূর্বধলা থানায় সোপর্দ করা হয়েছে। অপরদিকে, মাদক সেবনের দায়ে দণ্ডপ্রাপ্ত এলাল উদ্দিনকে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদক নিয়ন্ত্রণে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদা তৎপর এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এসকে/এনএম

আরো পড়ুন : মদনে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ ২ নারীসহ গ্রেফতার ৩

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

পূর্বধলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযান : গাঁজাসহ গ্রেফতার ১ ও সেবনে কারাদণ্ড

প্রকাশের সময় : ১১:৪৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬