ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে দুর্গাপুরের চন্ড্রীগড় ও মধ্যবাজারে মোবাইল কোর্ট; ৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায়, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ।

দুর্গাপুরে পলিথিনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, জব্দ ৩৯ কেজি

জ্যেষ্ঠ প্রতিনিধি || এসকেনিউজ২৪

নেত্রকোণার দুর্গাপুরে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার চন্ড্রীগড় বাজার ও মধ্যবাজারে যৌথভাবে পরিচালিত মোবাইল কোর্টে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান থেকে প্রায় ৩৯ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

অভিযানকালে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ধারা ৬(ক) অনুযায়ী সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মোট ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর নেত্রকোণা জেলা কার্যালয়ের পরিদর্শক মাহবুবুল ইসলাম।

অভিযানে দুর্গাপুর থানা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে। পাশাপাশি উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে উপস্থিত ছিলেন।
অভিযানের পাশাপাশি বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে নিষিদ্ধ পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান এবং সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসকে/এনডি

আরো পড়ুন : যত্রতত্র ময়লা—পরিবেশ ঝুঁকিতে কেন্দুয়া পৌর শহর, ডাম্পিং ইয়ার্ড স্থাপনের জোরালো দাবি

One thought on “দুর্গাপুরে পলিথিনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, জব্দ ৩৯ কেজি”

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে দুর্গাপুরের চন্ড্রীগড় ও মধ্যবাজারে মোবাইল কোর্ট; ৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায়, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ।

দুর্গাপুরে পলিথিনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, জব্দ ৩৯ কেজি

প্রকাশের সময় : ১০:১৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬