
নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে নেত্রকোণার কেন্দুয়ায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর কেন্দুয়া পৌরশহরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এতে নেতৃত্ব দেন কেন্দুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি তৌফিকুল হক শিবলী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, পৌর ছাত্রদলের সভাপতি জাকারুল ইসলাম ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন হৃদয়সহ কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
মিছিল থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেকোনো ধরনের অপতৎপরতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগানও দেওয়া হয়।
এসকে/এনকে
আরো পড়ুন : কেন্দুয়া লোকজ সাহিত্য আসর’ এর ‘প্রকৃতি, জীববৈচিত্র্য ও আমাদের কথা’ শীর্ষক আলোচনা সভা
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 




















One thought on “নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে কেন্দুয়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল”