ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুর বিরুদ্ধে কেন্দুয়ায় পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতার আহ্বান

নিজস্ব প্রতিনিধি ||এসকেনিউজ২৪

দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের অংশ হিসেবে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের মাধ্যমে ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাঈম হাসান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক মো. নূরুল হক ভূঞা, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. ছাদেকুর রহমান, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি মো. খোকন আহমেদ (ডিলার), সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মো. হারুনুর রশিদ, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মাসহ শিক্ষক, কর্মচারীরা ও বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ ।

এর আগে উপজেলা পরিষদ মিলনায়তনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন কর্মসূচির সচিত্র প্রদর্শনীতে অংশ নেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা।

এসকে/এনকে

আরো পড়ুন : নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে কেন্দুয়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

One thought on “ডেঙ্গুর বিরুদ্ধে কেন্দুয়ায় পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতার আহ্বান”

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

ডেঙ্গুর বিরুদ্ধে কেন্দুয়ায় পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতার আহ্বান

প্রকাশের সময় : ১১:১২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬