ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় অতিরিক্ত দামে সার বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব  প্রতিনিধি || এসকেনিউজ২৪

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার পাইকুরা ইউনিয়নে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পাইকুরা ইউনিয়নের মিয়া হোসেন মার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, অভিযানে মিয়া হোসেন মার্কেটের সার ব্যবসায়ী আনোয়ার হোসেনকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ইউনিয়নের বিভিন্ন সার বিক্রির দোকান পরিদর্শন ও বাজার পরিস্থিতি মনিটরিং করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যবসায়ীকে ভবিষ্যতে নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বর্তমানে তার দোকান/ঘরে মজুদ থাকা সার বিক্রি শেষ হওয়ার পর নতুন করে সার মজুদ না করার জন্যও নির্দেশ দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী জানান , কৃষকদের স্বার্থ রক্ষা ও সারের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসকে/এনকে

আরো পড়ুন : কেন্দুয়ায় লাইসেন্স ছাড়াই মাংসের ব্যবসা, মৃত গরুর মাংস বিক্রির অভিযোগ

One thought on “কেন্দুয়ায় অতিরিক্ত দামে সার বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা”

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

কেন্দুয়ায় অতিরিক্ত দামে সার বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশের সময় : ০৬:৪৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬