
নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার পাইকুরা ইউনিয়নে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পাইকুরা ইউনিয়নের মিয়া হোসেন মার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, অভিযানে মিয়া হোসেন মার্কেটের সার ব্যবসায়ী আনোয়ার হোসেনকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ইউনিয়নের বিভিন্ন সার বিক্রির দোকান পরিদর্শন ও বাজার পরিস্থিতি মনিটরিং করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যবসায়ীকে ভবিষ্যতে নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বর্তমানে তার দোকান/ঘরে মজুদ থাকা সার বিক্রি শেষ হওয়ার পর নতুন করে সার মজুদ না করার জন্যও নির্দেশ দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী জানান , কৃষকদের স্বার্থ রক্ষা ও সারের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসকে/এনকে
আরো পড়ুন : কেন্দুয়ায় লাইসেন্স ছাড়াই মাংসের ব্যবসা, মৃত গরুর মাংস বিক্রির অভিযোগ
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 




















One thought on “কেন্দুয়ায় অতিরিক্ত দামে সার বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা”