ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাবাকে বঁটির কোপে হত্যা, মদনে ছেলে আটক

নিজস্ব প্রতিনিধি ||এসকেনিউজ২৪ 

নেত্রকোনার মদনে পারিবারিক কলহের জেরে বাবাকে সবজি কাটার বঁটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে ইয়াছিন মিয়ার (২০) বিরুদ্ধে। এ ঘটনায় ইয়াছিনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার আশকিপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আলাই মিয়া (৬৫) ওই গ্রামের মৃত কুন্ডু মিয়ার ছেলে। তিনি কৃষিকাজ করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহের জেরে গত দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। বুধবার সকালে বাবা আলাই মিয়া তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বাবা-ছেলের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন ঘরে থাকা সবজি কাটার বঁটি দিয়ে বাবাকে এলোপাতাড়ি কোপান। এতে আলাই মিয়া গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা ইয়াছিনকে আটক করে পুলিশে খবর দেন।

গুরুতর আহত আলাই মিয়াকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মদন থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইয়াছিন মিয়াকে হেফাজতে নেয়। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

স্থানীয় কয়েকজনের দাবি, ইয়াছিন মিয়া মানসিক সমস্যায় ভুগছিলেন। কিছুদিন আগে তাঁকে মানসিক রোগের চিকিৎসকের কাছেও নেওয়া হয়েছিল।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন করিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইয়াছিন মিয়াকে আটক করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।

এসকে/এনএম

আরো পড়ুন : নোয়াখালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষককে পিটিয়ে পুলিশে দিল স্থানীয়রা

One thought on “বাবাকে বঁটির কোপে হত্যা, মদনে ছেলে আটক”

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

বাবাকে বঁটির কোপে হত্যা, মদনে ছেলে আটক

প্রকাশের সময় : ০১:৪৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬