ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়া পৌরসভায় যত্রতত্র পার্কিং ও ট্রেড লাইসেন্সে অনিয়মে ৫৬০০ টাকা জরিমানা

কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভায় যত্রতত্র যানবাহন পার্কিং এবং বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স হালনাগাদ না থাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যার আগে পৌর শহরের কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠ সংলগ্ন চৌরাস্তা ও চিরাং মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কেন্দুয়া পৌরসভার প্রশাসক সানজিদা চৌধুরী।

অভিযানকালে যত্রতত্র যানবাহন পার্কিং এবং ট্রেড লাইসেন্স হালনাগাদ না করার অপরাধে ৭টি পৃথক মামলায় মোট ৫ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা চৌধুরী জানান, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে কেন্দুয়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক ওয়াহিদ, উপসহকারী প্রকৌশলী (সিভিল) রাজু আহমেদ, কেন্দুয়া থানা পুলিশের সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এসকে/এনকে

আরো পড়ুন : মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে কেন্দুয়া উপজেলা বিএনপি নেতার সংবাদ সম্মেলন

2 thoughts on “কেন্দুয়া পৌরসভায় যত্রতত্র পার্কিং ও ট্রেড লাইসেন্সে অনিয়মে ৫৬০০ টাকা জরিমানা

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

কেন্দুয়া পৌরসভায় যত্রতত্র পার্কিং ও ট্রেড লাইসেন্সে অনিয়মে ৫৬০০ টাকা জরিমানা

প্রকাশের সময় : ০২:০৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬