ঢাকা ০১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে  বিজিবির অভিযানে প্রায় ১০ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক 

মনির হোসেন, যশোর  প্রতিনিধি || এসকেনিউজ২৪

যশোর সীমান্তে অভিযান চালিয়ে ৯ লাখ ৫৯ হাজার ৬৮০ টাকার চোরাচালান মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বিজিবি জানান, রবিবার (৩০ আগস্ট) যশোরের বেনাপোল আইসিপি (চেকপোস্ট) ও আমড়াখালি চেকপোস্ট বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৮০ পিস ভারতীয় শাড়ি, ৩২টি শাড়ি, ৯৭ কেজি ফুসকা, তিন কেজি কিসমিস, আড়াই কেজি জিরা, ৪৭টি চকলেট, ৪৪৩টি কসমেটিক্সসহ সনপাপড়ি, চাটনি ও পেস্তাবাদাম আটক করে। আটককৃত মালামালের মূল্য ৯ লাখ ৫৯ হাজার ৬৮০ টাকা।

এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এসকে/জেএম

আরো পড়ুন : কেন্দুয়া পৌরসভায় যত্রতত্র পার্কিং ও ট্রেড লাইসেন্সে অনিয়মে ৫৬০০ টাকা জরিমানা

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

সীমান্তে  বিজিবির অভিযানে প্রায় ১০ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক 

প্রকাশের সময় : ০২:২৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬