
কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
“রাখিব চারিপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নেত্রকোণার কেন্দুয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং কেন্দুয়া পৌরসভা ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘N1 কেন্দুয়া’র সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন, নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
উদ্বোধনকালে সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী পরিচ্ছন্ন পরিবেশের গুরুত্ব তুলে ধরে বলেন, সুন্দর ও সুস্থ আগামী প্রজন্ম এবং সমাজ গড়তে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে হবে। পরিচ্ছন্নতা শুধু এক দিনের কর্মসূচি নয়—এটি আমাদের নিয়মিত অভ্যাস ও সামাজিক দায়িত্ব। তাই পরিচ্ছন্ন ও সুন্দর কেন্দুয়া গড়তে তিনি সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধুরী, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঁঞা, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন আহম্মেদ খোকন, কেন্দুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন খান, কেন্দুয়া পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারুক ওয়াহিদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এসকে/এনকে
আরো পড়ুন : আমাদের আত্মপরিচয় ও অহংকারের রাজসাক্ষী রোয়াইলবাড়ি দুর্গ
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 

















One thought on “ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে কেন্দুয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন”