ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান বন্ধে নেত্রকোণায় মোবাইল কোর্ট

জ্যেষ্ঠ প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

বিদ্যুৎ সাশ্রয় ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে নেত্রকোণায় রাত ৮টার মধ্যে দোকানপাট ও বিপণীবিতান বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা শুরু হয়েছে। বুধবার (১৯ আগস্ট) জেলা প্রশাসন, নেত্রকোণার উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

এর আগে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দোকানপাট সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার বিষয়ে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের কয়েক দিন ধরে সতর্ক ও অবহিত করা হয়।

অভিযানকালে সরকারি নির্দেশনা অমান্য করায় দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় পাঁচজনকে ২০০ টাকা করে মোট ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার সরকারি নির্দেশনা মেনে চলতে ব্যবসায়ীদের পুনরায় অবহিত করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন নেত্রকোণার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাহাবুদ্দিন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদ্যুৎ সাশ্রয় এবং সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে জেলার সব ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এসকে/এনডি

আরো পড়ুন : এগার বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগে এক ব্যক্তি আটক

2 thoughts on “বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান বন্ধে নেত্রকোণায় মোবাইল কোর্ট

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান বন্ধে নেত্রকোণায় মোবাইল কোর্ট

প্রকাশের সময় : ১২:৩৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬