ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান বন্ধে নেত্রকোণায় মোবাইল কোর্ট

জ্যেষ্ঠ প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

বিদ্যুৎ সাশ্রয় ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে নেত্রকোণায় রাত ৮টার মধ্যে দোকানপাট ও বিপণীবিতান বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা শুরু হয়েছে। বুধবার (১৯ আগস্ট) জেলা প্রশাসন, নেত্রকোণার উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

এর আগে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দোকানপাট সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার বিষয়ে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের কয়েক দিন ধরে সতর্ক ও অবহিত করা হয়।

অভিযানকালে সরকারি নির্দেশনা অমান্য করায় দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় পাঁচজনকে ২০০ টাকা করে মোট ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার সরকারি নির্দেশনা মেনে চলতে ব্যবসায়ীদের পুনরায় অবহিত করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন নেত্রকোণার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাহাবুদ্দিন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদ্যুৎ সাশ্রয় এবং সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে জেলার সব ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এসকে/এনডি

আরো পড়ুন : এগার বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগে এক ব্যক্তি আটক

2 thoughts on “বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান বন্ধে নেত্রকোণায় মোবাইল কোর্ট”

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকান বন্ধে নেত্রকোণায় মোবাইল কোর্ট

প্রকাশের সময় : ১২:৩৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬