ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর দ্বিতীয় বিয়ের অভিযোগ, নেত্রকোণায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশেষ  প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

নেত্রকোণায় স্বামীর সঙ্গে মনোমালিন্য ও পারিবারিক অশান্তির জেরে স্বর্ণা আক্তার (নাম) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। রোববার (৯ আগস্ট) সকালে পৌর শহরের জয়নগর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করেছে পুলিশ।

নিহত স্বর্ণা আক্তার নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ কাঠলি এলাকার নাজমুল হাসান নাহিদের স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে পৌর শহরের উপজেলা কোয়ার্টার সংলগ্ন জয়নগর এলাকায় আব্দুল মতিনের বাসার তৃতীয় তলায় ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে দীর্ঘ সময় ধরে স্বর্ণার কক্ষের দরজা বন্ধ থাকায় সন্দেহ হয় স্থানীয়দের। পরে ভেতর থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে নেত্রকোণা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে। এ সময় জানালার গ্রিলের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় স্বর্ণার মরদেহ দেখতে পায় পুলিশ।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সম্প্রতি স্বামী নাজমুল হাসান নাহিদ অন্যত্র বিয়ে করেছেন—এমন অভিযোগ রয়েছে। এ বিষয়কে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ও পারিবারিক অশান্তি চলছিল। স্বজনদের ধারণা, সেই অভিমান ও মানসিক চাপ থেকেই স্বর্ণা এমন চরম সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে উদ্ধার করা চিরকুটে স্বামীর প্রতি অভিমান এবং পারিবারিক অশান্তির বিষয় উল্লেখ রয়েছে। তবে চিরকুটের বিষয়বস্তু ও অন্যান্য তথ্য তদন্তের স্বার্থে যাচাই করে দেখা হচ্ছে।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এসকে/এনএস

আরো পড়ুন : নেত্রকোনায় ৯০৫ পিস ইয়াবাসহ ৬৫ বছরের বৃদ্ধ গ্রেফতার

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

স্বামীর দ্বিতীয় বিয়ের অভিযোগ, নেত্রকোণায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০২:৩৪:১০ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬