
নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোনার পূর্বধলায় ৯০৫ পিস ইয়াবাসহ মো. জামাল মিয়া (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (৮ আগস্ট) দুপুর ১টা থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত অভিযান চালিয়ে পূর্বধলা থানাধীন গোহালাকান্দা ইউনিয়নের কুমুদগঞ্জ বাজারে শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়ক থেকে তাকে আটক করা হয়।
নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহকারী পরিচালক মো. নাজমুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোনার সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে গঠিত রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে জামাল মিয়ার কাছ থেকে ৯০৫ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার ওজন ৯০ দশমিক ০৫ গ্রাম। যার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩ লাখ ৬২ হাজার টাকা।
এ ছাড়া তার কাছ থেকে সিমযুক্ত SYMPHONY BL.96 মডেলের একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। ফোনটির আনুমানিক বাজারমূল্য ১ হাজার ৫০০ টাকা। উদ্ধার করা আলামতের মোট মূল্য ৩ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেপ্তার জামাল মিয়া নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের নলজুড়া গ্রামের মৃত সুরুজ আলী ও মৃত আছিয়া খাতুনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ ঘটনায় পরিদর্শক মো. আল আমিন বাদী হয়ে পূর্বধলা থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, মাদক নিযন্ত্রণে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে।
এসকে/এনএম
আরো পড়ুন : যশোরের শার্শা নাভারণে গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 
















