
আঃ লতিফ মোতাহার, বিশেষ প্রতিনিধি ||এসকেনিউজ২৪
নেত্রকোণার মদনে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার, উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দীন করিম, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির রিয়াজ উদ্দিন (ইদ্রিস মাস্টার), কাইটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের আজাদ, কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল, সাংবাদিক শামছুল হক চ্যাম্পিয়ন, জুলাই যোদ্ধা ইমরান হোসেন ও মেহেদী হাসান মিন্টু (নবাব)।
সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি, তাৎপর্য ও শিক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে বুকে ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসকে/এনএম
আরো পড়ুন : জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কেন্দুয়ায় শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 
















