ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কেন্দুয়ায় শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

“জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোণার-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী ।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঁঞা, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. সাদেকুর রহমান, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক মো. নূরুল হক ভূঞা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, জুলাই শহিদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এক মিনিট নিরবতা পালন করা হয় । পরে আহত ও অংশগ্রহণকারী জুলাই যোদ্ধাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করে আলোচনা অনুষ্ঠিত হয় । তাছাড়া ‘২৪ এর জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয় ।

এসকে/এনকে

আরো পড়ুন : নেত্রকোণায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কেন্দুয়ায় শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

প্রকাশের সময় : ০৭:৫৬:২৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬