ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আটপাড়ায় তৌছিফুল ইসলাম তৌসিফের উদ্যোগে প্রেডিকশন কনটেস্টের পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪ 

নেত্রকোণার আটপাড়ায় বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে আয়োজিত ফাইনাল খেলা প্রেডিকশন কনটেস্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৪টায় উপজেলার কলেজ মোড়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আটপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তৌছিফুল ইসলাম তৌসিফের উদ্যোগে কনটেস্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজনটি ঘিরে অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান উদ্যোক্তা তৌছিফুল ইসলাম তৌসিফ বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও ঐক্য গড়ে তোলে। বিশ্বকাপ ফুটবলকে ঘিরে তরুণদের আগ্রহকে ইতিবাচক দিকে পরিচালিত করতে এই প্রেডিকশন কনটেস্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা ও সৃজনশীল কার্যক্রমের বিকল্প নেই। আমরা সবসময় যুব সমাজের পাশে থাকতে চাই।”

এসকে/এনএফ

আরো পড়ুন : হেফাজতের সমাবেশে প্রশাসনের শর্ত লঙ্ঘনের অভিযোগ, সরকারের জরুরি হস্তক্ষেপ ও নিরাপত্তার দাবি

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

আটপাড়ায় তৌছিফুল ইসলাম তৌসিফের উদ্যোগে প্রেডিকশন কনটেস্টের পুরস্কার বিতরণ

প্রকাশের সময় : ০৯:৪৯:৩০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬