ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় ভারতীয় কম্বল বোঝাই পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১

কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি ||এসকেনিউজ২৪ 

নেত্রকোণার কেন্দুয়ায় চোরাই পথে আসা ভারতীয় কম্বল বোঝাই একটি পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. পিয়াস মিয়া (২৩) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় বিল্লাল হোসেন (৩০) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের সোহাগপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিয়াস মিয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের মজলিসপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। আহত বিল্লাল হোসেন একই গ্রামের বাসিন্দা। তিনি মাছ ব্যবসায়ী এবং ওই অটোরিকশার যাত্রী ছিলেন। তাঁর বাবার নাম মৃত পাকিস্তান মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ভারতীয় কম্বল বোঝাই একটি মিনি পিকআপ কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে তাড়াইল থানাধীন পুরুড়া এলাকার দিকে যাচ্ছিল। পথে সোহাগপুর মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালক পিয়াস মিয়া ও যাত্রী বিল্লাল হোসেন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিয়াস মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বিল্লাল হোসেন সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

এদিকে দুর্ঘটনাকবলিত মিনি পিকআপ থেকে ২২ বস্তায় থাকা ১৩২ পিস ভারতীয় কম্বল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পিকআপের চালক চঞ্চল রবিদাস (পিতা—রিটন রবিদাস), জয়কা, করিমগঞ্জ, কিশোরগঞ্জ এবং হেলপার বাদশা মিয়া (পিতা—সিরাজ মিয়া), বারুকপাড়া, করিমগঞ্জ, কিশোরগঞ্জকে আটক করা হয়েছে।

পেমই তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ বাবুল মিঞা মুঠোফোনে জানান, দুর্ঘটনাস্থল থেকে অটোরিকশা ও ভারতীয় কম্বল বোঝাই মিনি পিকআপ উদ্ধার করা হয়েছে। পিয়াস মিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। গুরুতর আহত বিল্লাল হোসেনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা পিকআপের চালক ও হেলপারকে আটক করে পুলিশকে খবর দিলে তাদের হেফাজতে নেওয়া হয়।

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার বিষয়টি আমরা জেনেছি। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত মালামালসহ যানবাহন উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসকে/এনকে

আরো পড়ুন : মদনে জেন্ডার ইকুয়ালিটি ফোরামের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

কেন্দুয়ায় ভারতীয় কম্বল বোঝাই পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১

প্রকাশের সময় : ০৩:২৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬