ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মদনে জেন্ডার ইকুয়ালিটি ফোরামের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ||এসকেনিউজ২৪ 

নেত্রকোনার মদনে জেন্ডার ইকুয়ালিটি ফোরামের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩শে জুলাই) দুপুরে উপজেলার শহীদ স্মরণিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনটির কার্যক্রম তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির উপজেলা ফ্যাসিলিটেটর চয়ন সরকার।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপজেলা সভাপতি রাশিদা আক্তার রুবি, সহ-সভাপতি শাহনাজ পারভীন রূপালী, সদস্য ইমরান হোসেন, মাহফুজা আক্তার, স্বাবলম্বী উন্নয়ন সমিতির সহকারী প্রকল্প সমন্বয়কারী মোঃ মাসুম ইবনে জয়নাল,স্বাবলম্বী উন্নয়ন সমিতির এইচআরএমও মোঃ সাইদুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আঃ লতিফ মোতাহার সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন দায়িত্বশীলরা।

লিখিত বক্তব্যে চয়ন সরকার জানান, গত ফেব্রুয়ারি হতে জুলাই-২০২৬ সময়ের মধ্যে সংগঠনটি ৪৮টি মাসিক সভা, ৮টি জেন্ডার সমতা ও জেন্ডারভিত্তিক সহিংসতা বিষয়ক ওয়ার্কশপ, ২টি ত্রৈমাসিক সভা, ৮টি পিয়ার লার্নিং সেশন, ৮টি লিগ্যাল এইড কমিটির সভা এবং ৫টি মানবাধিকার লঙ্ঘন ঘটনার অভিযোগ গ্রহণ করেছে; যার মধ্যে ২টি মীমাংসা করা হয়েছে এবং ৩টি মীমাংসার কাজ চলমান রয়েছে।

এছাড়াও সংগঠনটি নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারী নেতৃত্বের বিকাশ, জেন্ডার সমতা প্রতিষ্ঠা এবং নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন সমাজ গঠনে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও নাগরিক অংশগ্রহণ জোরদার করার কাজ করে যাচ্ছে বলে জানান।

এসকে/এনএল

আরো পড়ুন : কলমাকান্দায় যান্ত্রিক পদ্ধতিতে ধানের চারা রোপন আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডেপুটি স্পিকার

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

নেত্রকোনায় ৫২৫ কেজি ভারতীয় ফুচকা জব্দ, গ্রেফতার ৪

মদনে জেন্ডার ইকুয়ালিটি ফোরামের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৩:২৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬