
নিজস্ব প্রতিনিধি ||এসকেনিউজ২৪
দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩ বছর পূর্তি ও ২৪ বছরে পদার্পণ উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা এবং কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার (০৫ জুলাই) জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট ভজন দাস অতিথিদের স্বাগত জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক হানিফউল্লাহ আকাশ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. তরিফুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।

এ সময় বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, সাবেক সম্পাদক এম. মুখলেছুর রহমান খান, শ্যামলেন্দু পাল, আবুল হোসেন তালুকদার, মাওলানা গাজী মোহাম্মদ আব্দুর রহীম, লাভলু পাল চৌধুরী, কামাল হোসাইন, পল্লব চক্রবর্তী, আনিসুর রহমান এবং ইবাদ হোসেনসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী ও বিশিষ্টজন।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও মানসম্মত অনুষ্ঠান নির্মাণের মাধ্যমে এনটিভি দেশের গণমাধ্যমে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। তারা ‘ক্লোজআপ ওয়ান’, ‘টিফিনের ফাঁকে’ ও ‘পিএসপি কোরআনের আলো’র মতো জনপ্রিয় অনুষ্ঠানগুলোর কথা স্মরণ করে এনটিভির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
এসকে/এনএম
আরো পড়ুন : মরহুম ডাঃ গিয়াসউদ্দিন আহমেদের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















