ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মরহুম ডাঃ গিয়াসউদ্দিন আহমেদের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪

নেত্রকোণার বিশিষ্ট সমাজসেবক, চিকিৎসক, মুক্তিযুদ্ধের সংগঠক ও জনপ্রিয় জননেতা মরহুম ডাঃ গিয়াসউদ্দিন আহমেদের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ, ৫ জুলাই। দিবসটি উপলক্ষে তাঁর পরিবার, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছেন।

জীবদ্দশায় ডাঃ গিয়াসউদ্দিন আহমেদ দীর্ঘদিন সদর কাইলাটি ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি বৃহত্তর ময়মনসিংহ উর্বরা অপচাষ সমিতির সভাপতি, সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক নেত্রকোনা শাখার পরিচালক, আঞ্জুমান মফিদুল ইসলাম নেত্রকোনা শাখার প্রতিষ্ঠাতা ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সম্মানিত সদস্য এবং বাংলাদেশ পল্লী ডাক্তার সমিতির মহাসচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি মহান মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন।

মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। তাঁর সততা, মানবিকতা, জনসেবা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড আজও মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে আছে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া চাওয়া হয়েছে। পরিবারের সদস্যরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, তিনি যেন মরহুম ডাঃ গিয়াসউদ্দিন আহমেদকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।

এসকে/এনএম

আরো পড়ুন : গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নেত্রকোণায় ১১ দলীয় জোটের বিক্ষোভ

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

মরহুম ডাঃ গিয়াসউদ্দিন আহমেদের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশের সময় : ০১:৪৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬