ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণায় বজ্রপাতে কৃষকসহ দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি ||এসকেনিউজ২৪ 

নেত্রকোণার পৃথক দুটি স্থানে বজ্রপাতে কৃষকসহ দুইজনের মৃত্যু হয়েছে। রোববার সকালে জেলার আমতলা ও কাইলাটি ইউনিয়নে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন আমতলা ইউনিয়নের সাপমারা গ্রামের কৃষক জামাল মুন্সি (৫৫) এবং কাইলাটি ইউনিয়নের কুতুবপুর গ্রামের সিএনজিচালক সবুজ মিয়া (৫৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে বাজারে যাওয়ার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই কৃষক জামাল মুন্সির মৃত্যু হয়। একই সময়ে বাড়ির পাশের সড়কে হাঁটার সময় বজ্রপাতে গুরুতর আহত হন সবুজ মিয়া। পরে তাকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় পৃথক ইউডি মামলা দায়ের করা হয়েছে।

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান, নিহতদের দাফন-কাফনের জন্য সরকারের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে তাৎক্ষণিক ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

এসকে/এনএন

আরো পড়ুন : প্রান্তিক কৃষকের ধান বিপণনে উদ্ভাবনী ভাবনা, জেলায় সেরা বাউসী অর্ধচন্দ্র বিদ্যালয়

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়া প্রেসক্লাবে ওসির মতবিনিময় 

নেত্রকোণায় বজ্রপাতে কৃষকসহ দুইজনের মৃত্যু

প্রকাশের সময় : ১২:৩৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬