মনির হোসেন, যশোর প্রতিনিধি :
যশোরের শার্শা উপজেলায় চোর সন্দেহে স্থানীয়দের হাতে আটক ছয়জনকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। রবিবার সন্ধ্যার দিকে উপজেলার পশ্চিমকোট গ্রামের বাগুড়ি কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, পশ্চিমকোট গ্রামের মাহিন হোসেন (২০), সাতক্ষীরার কলারোয়া উপজেলার দরবসা গ্রামের মিজানুর রহমান (২০), পশ্চিমকোট গ্রামের রাহুল হোসেন (২১), আবু সাঈদ (২০), শার্শার বাগুড়ি খেলতলা গ্রামের জাকির হোসেন কালু (৩৫) ও সাতক্ষীরা সদর উপজেলার নারায়ণপুর গ্রামের কামরুল ইসলাম (৪০)। এদের মধ্যে কামরুল বর্তমানে কলারোয়া উপজেলার কিসমত ইলিশপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিমুল হক বলেন, স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে ছয়জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে তাদের বিরুদ্ধে প্রাথমিকভাবে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
এসকে/জেএম
আরও পড়ুন : ভাঙ্গায় চেয়ারম্যান প্রার্থীকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, পিস্তল তাক করে হত্যার হুমকির সংবাদ সম্মেলন
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে |দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.