ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতায় গুরুত্ব

নেত্রকোণা প্রতিনিধি :

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং জনসচেতনতা বাড়াতে নেত্রকোণায় পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রেখেছে জেলা প্রশাসন।

শনিবার (১৭ অক্টোবর) জেলা শহরের নাগড়া এলাকাসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। ডেঙ্গুর ঝুঁকি কমাতে মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করা এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও নেত্রকোণা পৌরসভার প্রশাসক এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামানসহ জেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং সচেতন নাগরিকেরা।

অভিযানের অংশ হিসেবে বাড়িঘর, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণের বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব স্থানে জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে। তাই ডেঙ্গুর বিস্তার রোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংস করা জরুরি।

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, “ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা এ অভিযান অব্যাহত রেখেছি।”

তিনি আরও বলেন, শুধু প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু মোকাবিলা সম্ভব নয়। এ জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে এডিস মশার বংশবিস্তার না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। পরিচ্ছন্ন ও সুস্থ নেত্রকোণা গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ এবং সম্ভাব্য মশার প্রজননস্থল ধ্বংসে নাগরিকদের সচেতন ও সক্রিয় হওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সম্মিলিত উদ্যোগ ও নিয়মিত পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এসকে/এনএম

আরও পড়ুন : কেন্দুয়ায় মাদক বিরোধী অভিযানে নারীসহ তিনজনের কারাদণ্ড

এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে | নেত্রকোনার খবরসহ দেশ-বিদেশের সর্বশেষ সংবাদে চোখ রাখুন

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

নেত্রকোণায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতায় গুরুত্ব

প্রকাশের সময় : ০৮:৫৪:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬