ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​পূর্বধলায় মহাসপ্তমীর মধ্য দিয়ে শুরু হলো দুর্গাপূজা

​

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:

মহাসপ্তমীর মধ্য দিয়ে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় উৎসাহ-উদ্দীপনার সাথে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ বছর উপজেলার ১১টি ইউনিয়নের সর্বমোট ৬৬টি পূজা মণ্ডপে একযোগে এই উৎসব পালিত হচ্ছে।
​

পূজার সার্বিক আয়োজন ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা বললে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, প্রতিটি মণ্ডপে যাতে সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ তৎপর রয়েছে। পূজা চলাকালীন নিরাপত্তা জোরদারে কঠোর নজরদারি নিশ্চিত করা হয়েছে।

​উৎসবের আয়োজন নিয়ে পূর্বধলা পূজা উদযাপন পরিষদ কমিটির সাধারন সম্পাদক সঞ্জিত চন্দ্র কর আশাবাদ ব্যক্ত করে বলেন, “প্রশাসনের সার্বিক সহযোগিতা এবং স্থানীয়দের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ বছর আমরা অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন করতে পারব বলে আশা করছি।”

​বর্তমানে উপজেলার প্রতিটি পূজা মণ্ডপে মণ্ডপে ভক্তদের সমাগম ও ঢাক-ঢোলের শব্দে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা।

এসকে/এনএন

আরও পড়ুন : শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিতে ময়মনসিংহে পুলিশ সুপারের ব্রিফিং

এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে 

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

​পূর্বধলায় মহাসপ্তমীর মধ্য দিয়ে শুরু হলো দুর্গাপূজা

প্রকাশের সময় : ০৪:৪৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬