ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক আলিফকে লক্ষ্য করে গুলি, শরীরে ছয় ক্ষত

নেত্রকোনা প্রতিনিধি : 

নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফের শরীরে ছয়টি গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে পাঁচটি গুলি শরীর ভেদ করে বেরিয়ে গেলেও একটি গুলি পিঠের ভেতরে আটকে ছিল। শুক্রবার (১৬ অক্টোবর) ময়নাতদন্তের সময় গুলিটি উদ্ধার করা হয়।
ময়নাতদন্ত শেষে শুক্রবার দুপুরে গণমাধ্যমকে এসব তথ্য জানান সংশ্লিষ্ট চিকিৎসক শ্রদ্ধ্যানন্দ নাথ।

চিকিৎসকের দেওয়া তথ্য অনুযায়ী, আলিফের বুকের অংশে তিনটি গুলির আঘাত ছিল। এর মধ্যে দুটি গুলি শরীর ভেদ করে বেরিয়ে যায় এবং একটি পিঠের ভেতরে আটকে থাকে। এ ছাড়া একটি গুলি কপালের ডান পাশ দিয়ে ঢুকে মাথার পেছন দিক দিয়ে বেরিয়ে যায়। অন্য দুটি গুলির আঘাত ছিল মাথার ওপরের অংশের চামড়ায় ও ডান কাঁধের পাশের চামড়ায়।

আঘাতের ধরন ও গুলির প্রবেশ-নির্গমনের চিহ্ন পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাংবাদিক আলিফকে সামনের দিক থেকে গুলি করা হয়েছিল বলে জানান চিকিৎসক শ্রদ্ধ্যানন্দ নাথ।

এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া আটটার দিকে দুর্গাপুর উপজেলার উৎরাইল বাজারে একটি দোকানে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ।

তার এমন নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এসকে/এনজে

আরও পড়ুন : নড়াইলে মোটর সাইকেলের ধাক্কায় রঙ মিস্ত্রী মুক্তা রানী বিশ্বাসের মৃত্যু

এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে 

One thought on “সাংবাদিক আলিফকে লক্ষ্য করে গুলি, শরীরে ছয় ক্ষত”

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

সাংবাদিক আলিফকে লক্ষ্য করে গুলি, শরীরে ছয় ক্ষত

প্রকাশের সময় : ০৬:৫৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬