ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ই-পার্লামেন্ট প্রকল্প বাস্তবায়ন কমিটি’র সভাপতি ডেপুটি স্পিকার কায়সার কামাল

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক :

জাতীয় সংসদের কার্যক্রমকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও গতিশীল করার লক্ষ্যে ‘ই-জাতীয় সংসদ প্রকল্প’ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি গঠন করেছে জাতীয় সংসদ। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) উদ্যোগে প্রণীত এ প্রকল্পের বাস্তবায়ন প্রক্রিয়া তদারকি ও প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নে কাজ করবে কমিটি।

কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার  ব্যারিস্টার কায়সার কামাল।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের নির্দেশনায় এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিনকাসেম, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান, আখতার হোসেন, লুৎফুল্লাহেল মাজেদ ও আন্না মিন্জ।

কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সংসদ সচিবালয়ের মহাপরিচালক (বিঅ্যান্ডআইটি)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউএনডিপি প্রণীত ‘ই-জাতীয় সংসদ প্রকল্প’-এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করা কমিটির অন্যতম প্রধান দায়িত্ব। এ ছাড়া ই-পার্লামেন্ট প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে কমিটি।

প্রকল্পটি বাস্তবায়িত হলে জাতীয় সংসদের কার্যক্রমে তথ্যপ্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং সংসদীয় কার্যক্রমকে আরও আধুনিক ও কার্যকর করার সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি প্রকল্পের প্রয়োজন অনুযায়ী কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগও রাখা হয়েছে।

এসকে/এনএম

আরও পড়ুনঃ দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থায় মুক্তাগাছায় বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেলেন ডিসি-এসপি

এসকেনিউজ২৪। সত্যের  পথে কলমের সাথে

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

ই-পার্লামেন্ট প্রকল্প বাস্তবায়ন কমিটি’র সভাপতি ডেপুটি স্পিকার কায়সার কামাল

প্রকাশের সময় : ০৩:০৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬