ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গা সরকারি টেকনিক্যাল কলেজের নির্মাণ ঠিকাদারের বিরুদ্ধে পাওনা টাকার দাবিতে মানববন্ধন

​ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি : 

​ফরিদপুরের ভাঙ্গায় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের (টিএসসি) ভবন নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান আলাউদ্দিন ট্রেডিং ও এর স্বত্বাধিকারী সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন একই প্রকল্পের সাব-ঠিকাদার ও শ্রমিকেরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১২টার দিকে ফরিদপুর বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্বসদরদী গ্ৰামে অবস্থিত টিএসসি কলেজের মেইন ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে পাওনাদার সহ শতশত নারী-পুরুষ ও শ্রমিকেরা অংশ নেয়।

​মানববন্ধনে বক্তারা জানান, ভাঙ্গা টিএসসি কলেজ নির্মাণকাজের মূল ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আলাউদ্দিন ট্রেডিং’-এর কাছ থেকে ২০২৩ সালে পাওয়ার অব অ্যাটর্নি (আমমোক্তারনামা) সূত্রে কলেজের সার্বিক নির্মাণ ও উন্নয়নকাজের দায়িত্ব নেয় স্থানীয় ঠিকাদার মোঃ রাহাত হাসান মিয়া। গত ২০২৪ সালের ৫ আগষ্ট পট পরিবর্তনের পর স্থানীয় রাজনৈতিক একটি পক্ষ উক্ত নির্মাণকাজের প্রায় ২ কোটি ৯১ লাখ ৫৪ হাজার টাকা সাব-ঠিকাদার ও শ্রমিকদের পাওনা অর্থ ও হিসাব আটকে রেখে অর্থ আত্মসাত করেন বলে অভিযোগ তোলা হয়। এই অর্থ আত্মসাতের ঘটনায় মূল ঠিকাদার আলাউদ্দিন ট্রেডিং এর স্বত্বাধিকারী সিদ্দিকুর রহমান ও স্থানীয় বিএনপির নেতা এসএএম মিজানুর রহমান পান্না জড়িত রয়েছেন বলে মানববন্ধনে অভিযোগ করেন বক্তারা। ​তাই বিষয়টির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অবিলম্বে ঠিকাদারি কাজের যাবতীয় স্বচ্ছ হিসাব দাখিল এবং বকেয়া সমস্ত পাওনা অর্থ দ্রুত পাওনাদারদের বুঝিয়ে দেওয়ার জোর দাবি জানানো হয়।
ইতিমধ্যে বিষয়টি নিয়ে ভাঙ্গা থানায় একাধিকবার দেন দরবার হলেও মীমাংসার হয়নি।

বর্তমান সরকারের দায়িত্বশীল ব্যক্তি ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের জরুরী হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। অন্যথায় আগামীতে কঠোর আইনি ব্যবস্থা ও সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন, এ প্রকল্পের সাব-ঠিকাদার রাহাত হাসান মিয়া, প্রকল্পের ম্যানেজার কামরুল ইসলাম, ছাইদুল মাতুব্বর, মাসুদ মাতুব্বর, স্থানীয় জনপ্রতিনিধি পান্না মিয়া ও হাবিবুর রহমানসহ শত শত নারী পুরুষ প্রমূখ।

বিষয়টি নিয়ে বর্তমান কলেজ কতৃপক্ষ ও মুল ঠিকাদার আলাউদ্দিন ট্রেডিংয়ের মালিক ছিদ্দিকুর রহমানের সাথে যোগাযোগ করতে গেলে তারা মিডিয়ার সামনে আসতে রাজি হয়নি।

এসকে/এফআর 

আরও পড়ুন : ফুলছড়ির উদাখালি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী টিটু মিয়া

এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে 

One thought on “ভাঙ্গা সরকারি টেকনিক্যাল কলেজের নির্মাণ ঠিকাদারের বিরুদ্ধে পাওনা টাকার দাবিতে মানববন্ধন”

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

ভাঙ্গা সরকারি টেকনিক্যাল কলেজের নির্মাণ ঠিকাদারের বিরুদ্ধে পাওনা টাকার দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ০৯:৩৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬