
নিজস্ব প্রতিনিধি :
শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে নেত্রকোনায় পূজামণ্ডপগুলোর শেষ মুহূর্তের প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নেত্রকোনা সদর ও বারহাট্টা থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় পূজামণ্ডপের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলো পর্যবেক্ষণ করেন পুলিশ সুপার।
পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জেলা পুলিশ ইতোমধ্যে প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছে। পরিকল্পনা অনুযায়ী, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের সদস্যরা দিনরাত দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি পূজা উদযাপন কমিটি ও আয়োজকদেরও সতর্ক থাকতে হবে। কেউ গুজব ছড়িয়ে বা অপতৎপরতার মাধ্যমে অপরাধ সংঘটনের চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসকে/এনএম
আরও পড়ুন : নেত্রকোনায় জঙ্গল থেকে অটোচালকের মরদেহ উদ্ধার
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.