ঢাকা ১২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে ২০ হাজার টাকা জরিমানা

নেত্রকোণা প্রতিনিধি : 

নেত্রকোণার খালিয়াজুরীতে চলতি ধনু নদে বাল্কহেড থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের সময় দুইজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার জগন্নাথপুর গ্রামের সামনের নদে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান।

দণ্ডপ্রাপ্তরা হলেন খালিয়াজুরী উপজেলার জগন্নাথপুর গ্রামের মো. মুখলেছ (৫০) ও ইমন মিয়া (৩২)। ভ্রাম্যমাণ আদালত দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯১ ধারায় তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন। জরিমানার অর্থ আদায়ের পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, লেপসিয়া থেকে গাজীপুর ইউনিয়নের পাঁচহাট বাজারসংলগ্ন চলতি ধনু নদ পর্যন্ত বিভিন্ন স্থানে কয়েকটি দলে বিভক্ত হয়ে একটি চক্র বাল্কহেড থেকে চাঁদা আদায় করছে বলে অভিযোগ রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান জানান, ধনু নদে চাঁদা আদায় বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এসকে/এনএম

আরও পড়ুন : মায়ের অভিযোগে অসুস্থ শিশুকে উদ্ধার করে বানারীপাড়ার থানার ওসি মিথ্যা মামলার শিকার

এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

ধনু নদে চাঁদা আদায়, দুইজনকে ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ০৫:২৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬