
নিজস্ব প্রতিনিধি :
নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর গ্রামে নিজ বসতঘর থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয় এক যুবকের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন তরুণীর বাবা।
পরিবারের দাবি, ওই যুবকের সঙ্গে সম্পর্কের বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর মানসিক চাপে ভেঙে পড়েছিলেন তরুণী। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন করিম জানান, প্রাথমিকভাবে তরুণীর সঙ্গে স্থানীয় এক যুবকের প্রেমের সম্পর্কের তথ্য পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এসকে/এনএম
আরও পড়ুন : জাহানা আফরোজকে সংবর্ধনা ও ৭ শিক্ষার্থীকে দিলো বৃত্তি' শতবর্ষী সান্দিকোনা স্কুল অ্যান্ড কলেজ
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.