ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাহানা আফরোজকে সংবর্ধনা ও ৭ শিক্ষার্থীকে দিলো বৃত্তি – শতবর্ষী সান্দিকোনা স্কুল অ্যান্ড কলেজ

কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪ 

নেত্রকোণার কেন্দুয়ার শতবর্ষী ঐতিহ্যবাহী সান্দিকোনা উচ্চমাধ্যমিক বিদ্যালয় (স্কুল অ্যান্ড কলেজ) পরিচালনা কমিটির সভাপতি জাহানা আফরোজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫প্রাপ্ত সাত শিক্ষার্থীকে প্রদান করা হয় হাসেম বৃত্তি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ বাবুল আহম্মদ। সঞ্চালনা করেন সহকারী শিক্ষক ফারুক আহম্মেদ রাসেল। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী।

সংবর্ধনার জবাবে জাহানা আফরোজ বলেন, একসময় তিনি এ প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। বিদ্যালয়টিকে নিজের পরিবারের মতো মনে করেন তিনি। প্রতিষ্ঠানটি জাতীয়করণের জন্য সর্বাত্মক চেষ্টা করবেন এবং এ বিষয়ে সংসদ সদস্যের কাছেও সুপারিশ করবেন। এ সময় শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনের আহ্বান জানান তিনি।

জাহানা আফরোজ নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর সহধর্মিণী। অনুষ্ঠানে তাঁকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। পরে জিপিএ-৫ পাওয়া সাত শিক্ষার্থীর হাতে হাসেম বৃত্তি তুলে দেওয়া হয়।

সর্বশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে পুরো আয়োজনের সফল সমাপ্তি ঘটে। এ পর্বে আমন্ত্রিত শিল্পীরা সুরেলা কণ্ঠে সংগীত পরিবেশন করেন এবং নাট্যাংশের আকর্ষণীয় দৃশ্যে অভিনয় করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।

এসকে/এনকে

আরও পড়ুন : আটপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে 

One thought on “জাহানা আফরোজকে সংবর্ধনা ও ৭ শিক্ষার্থীকে দিলো বৃত্তি – শতবর্ষী সান্দিকোনা স্কুল অ্যান্ড কলেজ”

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

জাহানা আফরোজকে সংবর্ধনা ও ৭ শিক্ষার্থীকে দিলো বৃত্তি – শতবর্ষী সান্দিকোনা স্কুল অ্যান্ড কলেজ

প্রকাশের সময় : ০৮:৪৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬