নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
নেত্রকোনার আটপাড়ায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি, অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন, আটপাড়া, নেত্রকোণার আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল কবীর। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এম এ মোমিন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোশাররফ হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে দুর্যোগ মোকাবিলা ও অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনায় করণীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
এসকে/এনএফ
আরও পড়ুন : বিধিবহির্ভূতভাবে সরকারি অফিসে রাতযাপন-স্বীকার কেন্দুয়া যুব উন্নয়ন কর্মকর্তার
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.