
নিজস্ব প্রতিবেদক | এসকেনিউজ২৪
জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট নজরুল গবেষক, কবি ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার। একই বোর্ডের পরিচালক মনোনীত হয়েছেন দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক।
সোমবার (১২ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে নতুন পরিচালনা বোর্ড গঠনের বিষয়টি জানানো হয়। এর মধ্য দিয়ে বাসসের আগের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান সাংবাদিক আনোয়ার আলদীনের স্থলাভিষিক্ত হলেন আবদুল হাই শিকদার।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সংবাদ সংস্থার সার্বিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮’-এর ৭ ও ৮ ধারা অনুযায়ী তিন বছর মেয়াদে নতুন পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, নতুন বোর্ড ‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮’-এর ৬ ধারার বিধান অনুযায়ী দায়িত্ব পালন করবে। প্রজ্ঞাপন জারির তারিখ থেকেই এ বোর্ডের কার্যক্রম শুরু হবে।
এসকে/এনএস
আরও পড়ুন : আটপাড়ায় বানিয়াজান ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মাসুম চৌধুরীর ব্যাপক জনসংযোগ
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 




















One thought on “বাসসের নতুন পরিচালক মোজাম্মেল হক”