ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণা রেডক্রিসেন্টের নতুন নেতৃত্বে বজলুর-কামরুল

নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নেত্রকোণা ইউনিটের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বজলুর রহমান খান পাঠান এবং সেক্রেটারি হয়েছেন মো. কামরুল হক। সাতটি পদে একক প্রার্থী থাকায় তাঁরা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। পদাধিকারবলে ইউনিটের চেয়ারম্যান হয়েছেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু।

সোমবার (১২ অক্টোবর) নেত্রকোণা স্থানীয় পাবলিক হলে ইউনিটের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

ইউনিটের চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুজ্জামান নুরুর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন উপসহকারী পরিচালক (ইউএলও) মো. আব্দুল মোতালিব। সভার প্রথম পর্বে ইউনিটের বার্ষিক কার্যক্রম তুলে ধরেন বিদায়ী সেক্রেটারি মো. কামরুল হক।

পরে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় দ্বিবার্ষিক নির্বাচন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. নুরুল আমিন ফকিরের নেতৃত্বে নির্বাচন পরিচালনা করেন নির্বাচন কমিশনার সারোয়ার আলম মামুন ও এস এম মোয়াজ্জেম হোসেন।

নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আবু তাহের মো. আজাদ পিন্টু, মো. মেহেরুল আলম রাজু, মো. সাহাব উদ্দিন তালুকদার রিপন, মোহাম্মদ আনোয়ারুল হক ভূইয়া আনু ও মোহাম্মদ শরীফুল হাসান আরিফ।

নতুন কমিটি আগামী দুই বছর নেত্রকোণা রেডক্রিসেন্ট ইউনিটের কার্যক্রম পরিচালনা করবে। মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে নতুন নেতৃত্ব ইউনিটের কার্যক্রম আরও গতিশীল করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

এসকে/এনএন

আরও পড়ুন : নেত্রকোণায় হেরোইন-ইয়াবাসহ যুবক আটক, নারী পলাতক

এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে 

One thought on “নেত্রকোণা রেডক্রিসেন্টের নতুন নেতৃত্বে বজলুর-কামরুল”

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

নেত্রকোণা রেডক্রিসেন্টের নতুন নেতৃত্বে বজলুর-কামরুল

প্রকাশের সময় : ০৫:৪৮:১৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬