
নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
নেত্রকোনার মোহনগঞ্জে বাড়ির পাশের পুকুরে ডুবে জান্নাতুল (৮) ও মিহি (৭) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার ২ নম্বর বড়তলী-বানিহারী ইউনিয়নের উলুকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দুই শিশুর এমন করুণ মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নিহত জান্নাতুল উলুকান্দা গ্রামের বেপারী বাড়ির আল মামুন মিয়ার মেয়ে এবং মিহি একই বাড়ির ফারুক মিয়ার মেয়ে। তারা দুজনই স্থানীয় মারকাজুল উলুম উলুকান্দা মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে শিশু দুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের অচেতন অবস্থায় ভাসতে দেখেন স্বজনরা। পরে স্থানীয়দের সহায়তায় দুপুর ২টা ১০ মিনিটের দিকে তাদের উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. অলক কান্তি তালুকদার জানান, হাসপাতালে নেওয়ার আগেই পানিতে ডোবা দুই শিশুর মৃত্যু হয়েছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। আইনি প্রক্রিয়া ও সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসকে/এনএম
আরও পড়ুন : ভাঙ্গায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
এসকেনিউজ২৪ | সত্যের পথে কলমের সাথে
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.