
মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি | এসকেনিউজ২৪
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় ভাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ভারইডাঙ্গা মাদ্রাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী মোল্লা, ফরিদপুর জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম ভিপি (শহীদ), সদস্যসচিব মুরাদ হোসেন মুরাদ, যুগ্ম আহ্বায়ক সজীব ঘোষ এবং ভাঙ্গা উপজেলা কৃষক দলের সভাপতি খন্দকার আব্দুস ছামাদ।
ভাঙ্গা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কামরুল হাসান। উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল আল মামুন (রোমিও)।
ভাঙ্গা পৌর কৃষক দলের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন ভাঙ্গা পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান।
সমাবেশে কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসকে/এফআর
আরও পড়ুন : ৭০ শিক্ষার্থীর প্রতিযোগিতা, বৃত্তি পেল মোহনগঞ্জের সেরা ১০
এসকেনিউজ২৪ |সত্যের পথে কলমের সাথে
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 




















One thought on “ভাঙ্গায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত”