
কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
নেত্রকোণার কেন্দুয়ায় সাফিয়া খোরশেদ আহম্মদ মডেল একাডেমির অধ্যক্ষ পদে যোগদান করেছেন কেন্দুয়া সরকারি কলেজের প্রাক্তন সহকারী অধ্যাপক ও ব্যবস্থাপনা বিভাগের সাবেক প্রধান মো. মোজাম্মেল হক।
বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টায় কেন্দুয়া পৌরসভার টেংগুরী এলাকায় অবস্থিত সাফিয়া খোরশেদ আহম্মদ মডেল একাডেমির অফিস কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি যোগদান করেন।
এ সময় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ও উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জসিম উদ্দিন আহম্মেদ খোকন নবনিযুক্ত অধ্যক্ষের হাতে নিয়োগপত্র ও যোগদানপত্র তুলে দেন। পরে উপস্থিত সকলে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন জানান তাঁকে ।
যোগদানের পর নিজের অনুভূতি প্রকাশ করে অধ্যক্ষ মো. মোজাম্মেল হক বলেন, এ প্রতিষ্ঠানে যোগদান করে আমি আনন্দিত। আমার অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শিক্ষার মান আরও উন্নয়ন এবং প্রতিষ্ঠানের স্বপ্ন পূরণে কাজ করব। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলাই হবে আমার অন্যতম লক্ষ্য।
প্রতিষ্ঠাতা পরিচালক মো. জসিম উদ্দিন আহম্মেদ খোকন বলেন, স্যারকে আমার স্বপ্নের কথা জানিয়ে প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণের অনুরোধ করেছিলাম। তিনি দায়িত্ব গ্রহণ করায় প্রতিষ্ঠান ও এলাকাবাসীর পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তিনি আরও বলেন, বর্তমানে প্রতিষ্ঠানটিতে পঞ্চম শ্রেণি পর্যন্ত শ্রেণি কার্যক্রম চালু রয়েছে। ভবিষ্যতে অষ্টম শ্রেণি এবং পর্যায়ক্রমে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও টেংগুরী সমাজকল্যাণ সংস্থার সভাপতি আব্দুস সাত্তার (মাতাম্বর), সাধারণ সম্পাদক আব্দুল কাদের আহমেদ সুরুজ, কেন্দুয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত প্রভাষক আবুল বাশার, প্রতিষ্ঠানের পরিচালক আনোয়ার হোসেন, শাহীন খন্দকার, প্রাথমিক শাখার প্রধান শিক্ষক সেতু আক্তারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।এ ছাড়া প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২১ সালে প্রতিষ্ঠিত সাফিয়া খোরশেদ আহম্মদ মডেল একাডেমিতে বর্তমানে ১৮০ জন শিক্ষার্থী, ১৩ জন শিক্ষক ও একজন কর্মচারী রয়েছেন।
এসকে/এনকে
আরো পড়ুন : ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.