ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪

নেত্রকোনার দুর্গাপুরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে বাড়ির পাশ থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে আবুল কাশেম (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) পৌর শহরের বালিকান্দি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী কিশোরীর পরিবারের অভিযোগ, শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঘরের পাশে রাতের খাবারের পানি ফেলতে বের হয় ওই কিশোরী। এ সময় আবুল কাশেম তাকে একা পেয়ে মুখ চেপে ধরে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ পরিবারের।

পরদিন বিষয়টি প্রতিবেশী এক নারীকে জানায় কিশোরী। পরে ঘটনা জানাজানি হলে বিষয়টি ভিন্নভাবে মীমাংসার চেষ্টা করা হয় বলেও অভিযোগ পরিবারের। এমনকি অভিযুক্তের স্ত্রী ওই কিশোরীকে তার স্বামীর সঙ্গে বিয়ে দেওয়ার প্রস্তাব দেন বলে জানা গেছে।

এদিকে দরিদ্র পরিবারের এই কিশোরীর ওপর ঘটে যাওয়া ঘটনা স্থানীয়ভাবে চাপা দেওয়ার চেষ্টার অভিযোগও উঠেছে। স্থানীয়দের দাবি, কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বিষয়টি মীমাংসার মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

তবে মঙ্গলবার সকালে সংবাদকর্মীরা এলাকায় গেলে কিশোরী নিজেই তাদের কাছে ঘটনার বিস্তারিত জানায়। পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হলে নড়েচড়ে বসে দুর্গাপুর থানা পুলিশ।
এরপর কিশোরীর বাবা বাদী হয়ে মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে অভিযুক্ত আবুল কাশেমকে গ্রেপ্তার করে পুলিশ।

স্থানীয়রা জানান, কিশোরীর বাবা ঝালমুড়ি বিক্রি করে এবং মা মানুষের বাড়িতে কাজ করে সংসার চালান। আর্থিকভাবে অসচ্ছল পরিবারটির ওপর চাপ সৃষ্টি করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ তাদের।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, কিশোরীকে ধর্ষণের অভিযোগে লিখিত এজাহার নেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।
ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এসকে/এনএম

আরো পড়ুন : এক মহাকাব্যের শেষ দৃশ্য : গোল করে বিদায় মেসির

One thought on “১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার”

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৫:১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬