ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গাজীপুরে আতঙ্ক, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

আটতলা গার্মেন্টসে আগুন, ৬৯ জনকে উদ্ধার

নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪

গাজীপুরের ডেগের চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের ঘটনায় কারখানাটিতে কর্মরতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত ভবনটি থেকে ৬৯ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে ডেগের চালার ফকির মার্কেট এলাকার মেট্রিক্স গার্মেন্টসে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, আটতলা ভবনটির তৃতীয় তলায় আগুন লাগে। খবর পাওয়ার পর মাত্র পাঁচ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

তিনি জানান, বিকেল সোয়া ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছিল। পাশাপাশি ভবনের ভেতরে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালানো হয়।

এখন পর্যন্ত অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিসের সদস্যরা একদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন, অন্যদিকে ভবনে থাকা লোকজনকে নিরাপদে বের করে আনতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

এসকে/এনএম

আরো পড়ুন : সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন শক্তি

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

সাংবাদিক আলিফ হত্যা : অপূর্বর ফের ৪ দিনের রিমান্ড

গাজীপুরে আতঙ্ক, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

আটতলা গার্মেন্টসে আগুন, ৬৯ জনকে উদ্ধার

প্রকাশের সময় : ০৫:৪১:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬