বিশেষ প্রতিনিধি | এসকেনিউজ২৪
নেত্রকোনার বারহাট্টা উপজেলা সিংধা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া খোকনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলা শহর থেকে তাঁকে গ্রেপ্তারের পর শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
গোলাম কিবরিয়া খোকন উপজেলার সিংধা ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের বাসিন্দা। তিনি একসময় সিংধা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং পরে ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।
বারহাট্টা থানার ওসি চম্পক দাম জানান, বারহাট্টা শহরের মডেল স্কুল মোড়ে একটি ল্যাব ভাঙচুরের ঘটনায় করা মামলায় খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়।
এসকে/এনএম
আরো পড়ুন : ১০ মাসের সন্তান কোলে, স্বামীর বাড়ি গিয়ে জানলেন তালাক!
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.