শাহাদাৎ হোসেন সরকার, নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি প্রোগ্রামের নতুন শিক্ষার্থীদের বরণ, বিনামূল্যে পাঠ্যবই বিতরণ এবং শিক্ষাজীবনের দিকনির্দেশনা প্রদানের মধ্য দিয়ে হাতীমারা হাই স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে বই বিতরণ, ওরিয়েন্টেশন, নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ৯টায় হাতীমারা হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বাউবি এইচএসসি প্রোগ্রামের ৯৩৯ স্টাডি সেন্টার ও কেন্দ্রের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীমারা হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির (এডহক) সভাপতি মেহনাজ সরকার শিল্পী।
প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ঢাকা আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক মো. নাসির উদ্দিন। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর উপ-আঞ্চলিক কেন্দ্রের উপ-আঞ্চলিক পরিচালক মো. বদরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাতীমারা হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. আব্দুল মোতালিব মিঞা।
শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন হাতীমারা কলেজের এইচএসসি প্রোগ্রামের সমন্বয়কারী উজ্জ্বল সিকদার।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেওয়া হয়। একই সঙ্গে বাউবির শিক্ষা কার্যক্রম, নিয়ম-কানুন, পাঠদান পদ্ধতি ও শিক্ষাজীবনের বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের প্রয়োজনীয় ওরিয়েন্টেশন ও দিকনির্দেশনা দেওয়া হয়।
বক্তারা নতুন শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, সময়ের সঠিক ব্যবহার এবং শিক্ষাজীবনে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এসকে/ডিএস
আরো পড়ুন : দায়িত্বশীল সাংবাদিকতায় এআই ও ফ্যাক্ট চেকিং, কেন্দুয়ায় প্রশিক্ষণ সমাপ্ত
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.