
কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি | এসকেনিউজ২৪
নেত্রকোণার কেন্দুয়া উপজেলা ভূমি অফিস এবং তিনটি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন উপ-ভূমি সংস্কার কমিশনার রাজিয়া সুলতানা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) কেন্দুয়া উপজেলা ভূমি অফিস এবং কান্দিউড়া, মাসকা ও সাহিতপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে উপ-ভূমি সংস্কার কমিশনার সংশ্লিষ্ট অফিসের বিভিন্ন রেজিস্ট্রার পরিদর্শন করেন এবং ভূমি অফিসের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি সরকারি স্বার্থ রক্ষা, ভূমি সংক্রান্ত নথিপত্র যথাযথভাবে সংরক্ষণ এবং সেবাগ্রহীতাদের দ্রুত ও মানসম্মত ভূমিসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি ভূমিসেবা প্রদানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এসকে/এনকে
আরো পড়ুন : ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে উৎপাদনশীলতা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
সম্পাদনা_দেলোয়ার হোসেন মাসুদ 



















