ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাবাহিনীর উদ্যোগে রাজস্থলীতে হেডম্যান ও কারবারী সম্মেলন অনুষ্ঠিত

মিন্টু কান্তি নাথ, রাজস্থলী (রাঙামাটি) | এসকেনিউজ২৪ 

রাজস্থলীতে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোন ৩৮ বীর এর উদ্যোগে হেডম্যান, কারবারি ও ইউপি সদস্যদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় সেনাবাহিনীর কাপ্তাই জোনের আওতাধীন রাজস্থলী আর্মি ক্যাম্পের সম্মেলন কক্ষে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন রাজস্থলী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর হাফিজ আহমেদ।

এসময় ক্যাম্প কমান্ডার মেজর হাফিজ আহমেদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ের সকল জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে বর্তমানে পাহাড়ে বিভিন্ন মাদকের আনাগোনা বেড়ে যাওয়ায় যুব সমাজে মাদকের প্রতি মারাত্মকভাবে আসক্ত হয়ে পড়েছে। এই মাদকের পরিস্থিতি রোধে সেনাবাহিনীর পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে যুব সমাজকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করে গড়ে তুলতে হবে। এজন্য পাড়ায়-মহল্লায় এবং সুবিধাজনক জায়গায় ক্রীড়া ভিত্তিক ক্লাব গঠন করে সেগুলোতে যুবদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ মিজানুর রহমান, উপস্থিত ছিলেন ১নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, ২নং গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচিংমং মারমা, রাজস্থলী হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি উথিনসিন মারমাসহ দুইটি ইউনিয়নের সকল ইউপি সদস্য, হেডম্যান, কারবারিবৃন্দ।

এসকে/আরএম

আরো পড়ুন : ভাঙ্গায় ৯৪টি পূজামণ্ডপে নিরাপত্তা পরিদর্শনে ওসি মিজানুর রহমান

One thought on “সেনাবাহিনীর উদ্যোগে রাজস্থলীতে হেডম্যান ও কারবারী সম্মেলন অনুষ্ঠিত”

আপনার মতামত প্রকাম করুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার প্রদত্ত তথ্য আমাদের সার্ভারে সংরক্ষণ করা হবে

প্রকাশকের তথ্য

সর্বাধিক পঠিত

কেন্দুয়ায় তাঁতী দলের কর্মী সম্মেলন, কেন্দ্রীয় কমিটি নিয়ে নতুন দাবি

সেনাবাহিনীর উদ্যোগে রাজস্থলীতে হেডম্যান ও কারবারী সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৭:৪০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬